রংপুরে বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত
মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: রংপুর-দিনাজপুর মহাসড়কে বাসের ধাক্কায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। শনিবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বামনদিঘি বালাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ হেল বাকী এ তথ্য জানান।
ওসি আরো জানান, রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসির বাসটি বামনদিঘি বালাপাড়া এলাকায় পৌঁছলে একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে গিয়ে ঘটনাস্থালেই ট্রলিচালক সবুজের মৃত্যু হয়।
নিহত মো. সবুজ (২৫) তারাগঞ্জ উপজেলার জগদীশপুর সাহাপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed