সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ১০ এপ্রিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেটে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আগামী ১০ এপ্রিল মঙ্গলবার বেলা ২টায় নগরীর সিটি পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশকে সফল করার জন্য সর্বস্থরের দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর প্রতি আহŸান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় সমাবেশ। উক্ত সমাবেশকে সফল করতে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহŸান জানান তারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed