Main Menu

সিলেটে উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধি সভার তারিখ ঘোষণা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেটে অনুষ্ঠিতব্য সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা বিএনপির অর্ন্তগত সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্ব স্ব উপজেলায় পৃথক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভা সমুহ বাস্থবায়নের লক্ষে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে পৃথক কয়েকটি টীম গঠন করা হয়েছে। সকল সভায় জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ এক বিবৃতিতে জানান- ১ এপ্রিল রবিবার কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির সভা অনুষ্ঠিত হবে। একই দিনে জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হবে। ২ এপ্রিল সোমবার বিয়ানীবাজার উপজেলা ও পৌর কমিটির সভা এবং বালাগঞ্জ উপজেলার বিএনপির সভা। ৩ এপ্রিল মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সভা, জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সভা এবং ওসমানীনগর উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হবে। ৪ এপ্রিল বুধবার গোয়াইনঘাট উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভা। ৫ এপ্রিল বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হবে।
পৃথক প্রতিনিধি সভায় স্ব স্ব উপজেলা ও পৌর কমিটির সকল নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং ইউনিয়ন কমিটির সভাপতি, ১নং সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, এছাড়া পৌর ওয়ার্ড ও ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি, ১নং সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকগণকে উপস্থিত থাকার আহŸান জানানো হয়েছে।
পৃথক সভা সমুহ সফলের জন্য স্ব স্ব উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আহŸান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed