বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সিলেটে নানা কর্মসূচী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি প্রতিষ্ঠানসূহের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অটিস্টিক শিশুদের চিত্রাংকন প্রদর্শণী ও হস্তশিল্প মেলা।
২ এপ্রিল সিলেট জেলা পরিষদের সামনে থেকে সকাল ১১টায় র্যালি বের করা হবে। জেলা পরিষদ মিলনায়তনে সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
সভায় সভাপতিত্ব করবেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার।
২ থেকে ১৪ এপ্রিল কুমারপাড়াস্থ সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে অটিস্টিক শিশুদের চিত্রাংকন প্রদর্শণী ও হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত প্রদর্শণী ও মেলা অনুষ্ঠিত হবে।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed