ওসমানী বিমানবন্দরে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে আসা দুবাই এয়ারলাইন্সের (পিইজি-২৪৮) বিমান থেকে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার দুপুর ১২টায় সিটের নিচ থেকে এ স্বর্ণের বারের চালান উদ্ধার করা হয়।
ওসমানী বিমানবন্দর সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তবে স্বর্ণ পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেননি ইমিগ্রেশন কর্মকর্তারা।
বিমানবন্দর কাস্টমস সুপার ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা আগে থেকেই ওঁৎ পেতেছিলেন। কিন্তু দুবাই এয়ারলাইন্সের (পিইজি-২৪৮) বিমানটি আবহাওয়া খারাপ থাকার কারণে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে না পেরে ঢাকায় চলে যায়। পরে বেলা ১১টার দিকে সিলেটে এসে ল্যান্ড করে। এসময় কাস্টমস কর্মকর্তারা বিমানটিতে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচে থেকে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করেন। তবে স্বর্ণ রাখা সিটটি খালি ছিল বলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ফ্লাইটটি প্রথমে ঢাকায় ল্যান্ড করায় পাচারকারি ওখানেই নেমে গেছে বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টম সুপার ফজলুর রহমান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed