ওসমানীনগরে ঝড়ের তান্ডবে শিশু ও মহিলা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কালবৈশাখী ঝড়ে সিলেটের ওসমানীনগরে টিনে গলা কেটে সাবিয়া বেগম (৪৫) নামে এক মহিলা ও পানিতে ডুবে হাসান আহমদ নামে অপর এক শিশু নিহত হয়েছে।
নিহত সাবিয়া বেগম বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউপির সোনাপুর গ্রামের খালিছ মিয়ার স্ত্রী। ওসমানীনগর উপজেলার তাজপুর ইউপির দশহাল গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিহত হন তিনি।
জানা যায়- শুক্রবার বিকেলে কালবৈশাখী ঝড় চলাকালীন সময়ে নির্মাণাধীন ঘরের টিন উড়ে গিয়ে গলা কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এছাড়া ঝড়ের সময় পানিতে ডুবে হাসান আহমদ নামের ১৬ মাসের এক শিশুর মৃত্যু হয়। মৃত হাসান উপজেলার উমরপুর ইউপির সিকন্দরপুর রং বরং গ্রামের সুমন আহমদের ছেলে বলে জানিয়েছেন ইউপি সদস্য আকলু মিয়া। সন্ধ্যায় পুলিশ নিহতের নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
এদিকে ঝড়ের সময় বজ্রপাতে উপজেলার বুরুঙ্গা ইউপির মুক্তারপুর হাওরের তেতইখালিতে পূর্বতিলা পাড়ার ইউছুফ আলীর ৪টি গরু মারা যায়।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রায় ২০ মিনিট স্থায়ী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় শত শত গাছ উপড়ে পড়ে। ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ঘরের টিনের চালা উড়ে যায়।
ঝড়ে উপজেলার পল্লী বিদ্যুতের ৯টি ফিডার লাইনের অর্ধশতাধিক খুঁটি উপড়ে পড়ে ও বিদ্যুতের লাইন ছিঁড়ে গিয়ে গোটা ওসমানীনগর উপজেলা অন্ধকারে রয়েছে বলে নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে হিসাব এখনও নির্ধারণ করা যায়নি।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed