মোমিনচড়া চা বাগান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৬ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত মোমিনচড়া চা বাগান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন, সিলেট এর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শুক্রবার (৩০ মার্চ) বিকাল ৪টায় মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্টিত হয়। এতে বিভিন্ন বাগানের ছাত্র ও শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মোমিনচড়া বাগানের পঞ্চায়েত সভাপতি কার্তিক নায়েক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর, বিমানবন্দর থানা সমন্বয়ক প্রনব জ্যোতি পাল, তারাপুর চা বাগানের সুরঞ্জিত মোধি, খাদিম বাগানের আমেনা, মোমিনচড়া বাগানের লিটন মোধি, হৃদয় ছত্রি, ছাত্র ফ্রন্টের সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত।
সমাবেশে বক্তারা বলেন, মোমিনছড়া চা বাগানে সংকটের জন্য দায়ী মালিকপক্ষের অদক্ষ ব্যবস্থাপনা, শ্রমিক স্বার্থ বিরোধী পদক্ষেপ ও ঠিকাদার দলা মিয়ার সন্ত্রাসী কার্যকলাপ। বক্তারা দলা মিয়াকে অপসারণ না করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দের টার্মিনেশন দেয়াকে অগনতান্ত্রিক ও শ্রম আইন পরিপন্থি বলে উল্লেখ করেন। বক্তারা অবিলম্বে আন্দোলনরত শ্রমিকদের টার্মিনেশন বাতিল, ঠিকাদার দলা মিয়ার অপসারণ সহ ৬ দফা দাবি মেনে নিয়ে মোমিনছড়া চা বাগান খুলে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, অবিলম্বে বাগান খুলে না দেয়া হলে বাগানে বাগানে সংহতি সমাবেশ, জেলা প্রশাসকের কার্যালয়ে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed