নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দিবা রাণী দাশ (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার পুরানগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দিবা নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামের অরুণ দাশের স্ত্রী।
স্থানীয়রা জানান, দিবা সকালে তার পিতার বাড়ি কবির পুর থেকে বাসযোগে স্বামীর বাড়ি বাউসা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি পুরানগাঁও এলাকায় পৌঁছলে একটি কোম্পানীর পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দিবাসহ বেশ কয়েকজন আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। দিবাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশের এএসআই মনির হোসেন জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed