সুনামগঞ্জে ভোটকেন্দ্রে সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোট চলাকালীন সময়ে একটি কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে উত্তর আরপিন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দু পক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সালাদিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।’
সংঘর্ষের কারণে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল বলেও জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর আবার ভোটগ্রহণ শুরু হয়।
প্রসঙ্গত, গত ১ ফেব্রয়ারি সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল মারা গেলে মেয়রের পদটি শূন্য হয় এবং ২২ ফেব্রয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed