সুনামগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
সুনামগঞ্জ সংবাদদাতা: ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগ এনে সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন ও স্বতন্ত্র প্রার্থী গণিউল সালাদীন।
বৃহস্পতিবার বিকেলে পৃথক সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
শহরের পুরাতন বাসস্টেশনস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন বিএনপি নেতারা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী প্রশাসনের সহযোগিতায় আগে থেকে জাল ভোট দিয়ে বাক্স ভরে রেখেছে। এটা নির্বাচনের নামে তামাশা করেছে।’
তাদের দাবি, ‘রাতভর সরকার দলীয় নেতা কর্মীরা কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল মেরেছে। সাধারণ ভোটারা ভোট দেয়ার আগেই ভোট দেয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে গেছে। প্রশাসন ও দলীয় নেতা কর্মীদের সহযোগীতায় জগণের উপর যে জুলুম চালিয়ে তা ন্যাক্কার জনক। এমন প্রহসনের নির্বাচন বর্জন করেছে পৌরবাসী।’
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন বলেন, সাধারণ ভোটারা যাতে নির্বিঘেœ সুষ্ঠ ভাবে ভোট দিতে পারে সে লক্ষে সেনাবাহীনির অধীনে পুনরায় নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি চেয়ারাপর্সনের উপদেস্টা ফজলুল হক আসপিয়া, বিএনপি নেতা ওয়াকিফুর গিলমান প্রমুখ।
এ দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী গণিউল সালাদীন তার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকার দলীয় প্রার্থীর লোক জন প্রতিটা কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদেরকে বের করে দিয়েছে। বিশেষ করে কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর আরপিন নগর পৌর প্রাথমিক বিদ্যালয়ে সরকার দলীয় নেতা কর্মীরা নগ্ন ভাবে ভোট কেন্দ্রে ঢুকে নৌকা মার্কায় সিল মারে। এই ভাবে একটি সুষ্ঠ নির্বাচন হতে পারে না। আমি এই নির্বাচন বর্জন করছি।’
তবে অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাদের বখতের সাথে মোবাইল ফোনে কয়েক বার যোগাযোগের চেষ্ঠা করলে তিনি ফোন রিসিভ করেননি।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed