গোলাপগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা সদরের অদূরে দাড়িপাতন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর।
আহতদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ৮/১০ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুুলিশ ও সিলেট থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে খাদ থেকে যাত্রীবাহি বাসটি তোলে। এ সময় সিলেট-জকিগঞ্জ মহা সড়কে হাজারো যানবাহন দুদিকে আটকা পড়ে। ফলে অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েন যাত্রীরা। ঘটনার পর পরই চালক কাওছার আহমদ ও হেলপার পালিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানসহ স্থানীয় লোকজন।
জানা যায়, বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সিলেট-জ ১১-০৮১৩ বিকেল ৪টার দিকে গোলাপগঞ্জ পৌর সদরের অদুরে দাড়িপাতন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ১ যাত্রী।
আহতরা হলেন-কানাইঘাট উপজেলার ফতেহগঞ্জ রাজাগঞ্জ এলাকার পাখি মিয়া (৫০) ও ছেলে রাহি আহমদ (১০), বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার কয়েস আহমদ চৌধুরীর মেয়ে মেরিন বেগম (২০), একই এলাকার আব্দুস শহীদের ছেলে সেলিম আহমদ (৪৫), একই এলাকার মুহিবুর রহমানের মেয়ে সিদ্দেকা (১৮), একই এলাকার আব্দুল হামিদের স্ত্রী তৈয়বুন (২৫), খালপার গ্রামের লাল মিয়ার স্ত্রী ফাহিমা বেগম , পরগনাবাজার এলাকার সৈয়দ আলীর ছেলে সেলিম মিয়া (৪০), স্ত্রী লিলি বেগম (৩৮), মেয়ে লিজা (১০) ও ফাহিমা (৬), চারখাই বিয়ানীবাজার এলাকার আরজ চৌধুরীর মেয়ে রুহেনা বেগম (২০), একই উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সাহিদুর রহমানের স্ত্রী শোকেয়া বেগম (২৪)। বাকী আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
এ দিকে আহত এক যাত্রী জানান, চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে দাড়িপাতন এলাকায় আসামাত্র অন্যমনস্ক হয়ে পড়ায় বাসটি খাদে পড়ে উল্টে যায়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed