Main Menu

সিলেট থেকে নিখোঁজ কিশোর কুমিল্লায় উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: ছয় দিন আগে সিলেট নগরীর উপশহর থেকে নিখোঁজ কিশোর মুহাইমিনকে কুমিল্লা জেলার লাকসাম থেকে থেকে উদ্ধার করা হয়েছে। এসএমপির শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ জানান- নিখোঁজ কিশোরের পিতা মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাঁর ছেলেকে পাওয়া গেছে বলে পুলিশকে অবহিত করেছেন। বলেছেন- ছেলেটি লাকসাম শহরে তার চাচার বাসায় গিয়ে উঠেছে। বর্তমানে ওখানেই আছে। এছাড়া উদ্ধার রহস্য কিছুই জানাতে পারেননি তিনি।
এর আগে গত ২১ মার্চ সিলেট নগরীর উপশহর থেকে নিখোঁজ হয় উপশহরের শাহজালাল উপশহর হাইস্কুল এর শিক্ষক মিজানুর রহমান ভুইয়ার একমাত্র ছেলে মুহাইমিনুর রহমান ভূইয়া (১৬)। এ ব্যপারে মিজানুর রহমান ভুইয়া শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন।
এছাড়া ছেলে হারানোর বিষয়টি নিশ্চিত করে তিনি ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাধ্যমে সবার সহযোগীতা কামনা করেন।

Share





Related News

Comments are Closed