কমলগঞ্জ পৌরসভায় মশারী বিতরন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ টায় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নছরতপুর গ্রামের ৪শ হতদরিদ্র পরিবারকে ম্যালেরিয়া মুক্ত কর্মসূচীর আওতায় কীটনাশক মশারি বিতরণ করা হয়েছে।
ব্র্যাক ম্যালেরিয়া কর্মসূচীর ব্যবস্থাপক শাহানা আক্তারের সভাপতিত্বে ও কয়েছ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আনসার শোকরানা মান্না, মুসলিমা বেগম,রুশন আহমদ মাল্লু , আব্দুল আমিন, হাজের বেগম, কুলসুমআরা, সুফিয়া, আকিজা বিবি, ফুলবানু প্রমুখ।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed