Main Menu

মাহিদ হত্যার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে মঙ্গলবার ক্যাম্পাস ও নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছে সাধারন শিক্ষার্থীরা।

সকাল ১০টা থেকেই ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের অন্তত সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পরবর্তীতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে কাফনের কাপড় পরে রাজপথে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা নগরীর চৌহাট্টায় রাস্তায় বসে, দাঁড়িয়ে ও শুয়ে অবস্থান নেন। এ সময় শ্লোগাণে শ্লোগাণে উত্তাল হয়ে ওঠে পুরো শহীদ মিনার ও আশপাশের এলাকা। এ সময় তাদের কারো মাথা কাফনের কাপড় আবার কারো মাথা ছিল কালো কাপড়ে বাঁধা। এখানে নিরাপদ সিলেটের দাবি জানান বিক্ষোভকারীরা।

এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শহীদ মিনার এলাকায় অবস্থান শেষে তারা সিলেট জেলা প্রমাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাতে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মাহিদ আল সালাম।

Share





Related News

Comments are Closed