সৈয়দপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ সৈয়দপুর উপজেলায় একটি আবাসিক বোর্ডিংয়ে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করছে পুলিশ। এসময় রেজিস্টার খাতায় নাম নেই অথচ বোর্ডিংয়ে অবস্থান করছে এমন ৯ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) ভোরে শহরের দিনাজপুর সড়কের ‘রুবেল বোর্ডিং’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত মিজান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার সোলেমানের ছেলে।
সৈয়দপুর থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুস ছোবহান জানান, ওই বোর্ডিংয়ে মাদকের চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমান নামে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় রেজিস্টার খাতায় নাম নেই অথচ বোর্ডিংয়ে অবস্থান করছে এমন ৯ ব্যাক্তিকে আটক করা হয়েছে।
তিনি অারও জানান, সকালে মিজানুর রহমানের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed