সিলেটের সন্ধ্যাবাজার থেকে ৯ জুয়ারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সন্ধ্যাবাজারস্থ একটি দোকানে অভিযান চালিয়ে তীর শিলং জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ ৯ জুয়ারীকে আটক করেছে পুলিশ। এসময় কয়েকজন জুয়ারী দৌড়ে পালিয়ে যায়।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমান ও এসআই মোহাম্মদ জানু মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে।
আটক ৯ জুয়ারী হলেন- সিলেট নগরীর মজুমদারপাড়ার সুমন মিয়ার বাসার ভাড়াটিয়া আক্তার হোসেন আক্তার (৪২), নগরীর হোটেল মেট্রো’র কর্মচারী বিনয় সরকার (২৮), শাহপরাণ (রহ.) থানার মোরাদপুর গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে আপ্তাব আলী (৪০), নগরীর রায়নগর ৩৩নং জামাল ভিলার ভাড়াটিয়া উত্তম চন্দ্র দাস (২৬), শাহপরান থানার সেনপাড়ার বাসিন্দা জিতেন কুমার সিংহ (৩৪), নগরীর সমীরাপড়ার বাসিন্দা মো. রাশেদ মিয়া (৩৫), নগরীর সুরমা টাওয়ারের ভাড়াটিয়া নাসির আহমদ (৩০), শেখঘাট কলাপাড়ার বাসিন্দা এমদাদুল ইসলাম (২০) ও নগরীর কাজিটুলার বাসিন্দা মাসুম আহমদ (৩০)।
আটক জুয়ারীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। মামলা নং-৪৯, তারিখ ২৫/০৩/২০১৮ইং। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed