শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে নৌকা ডুবি হলেও আজ শনিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। তবে এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, রাতে ১৪ জন যাত্রী নিয়ে ডেমরা ঘাট থেকে একটি নৌকা রূপগঞ্জের দক্ষিণ রূপসী ঘাটে যাচ্ছিল। নৌকাটি মাঝ নদী অতিক্রম করার সময় মালবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পানিতে তলিয়ে যায়। নয়জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও পাঁচজনের খোঁজ মেলেনি। নিখোঁজ পাঁচজনই পুরুষ যাত্রী।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed