ঢাকায় ইউএস-বাংলার উড়োজাহাজের জরুরি অবতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ইউএস–বাংলার মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী একটি উড়োজাহাজ আজ শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে ১৬৪ জন যাত্রী ছিল।
প্রাথমিক তথ্যে জানা যায়, ত্রুটির কারণে এটি ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত উড়ার পর জরুরি অবতরণ করে।
তবে পরীক্ষা-নিরীক্ষা করে কোনও ত্রুটি না পাওয়ায় মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে ইউএস বাংলার ফ্লাইটটি। ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম একথা জানিয়েছেন।
তিনি বলেন, ফ্লাইটটি বেলা পৌনে ১২টার দিকে আবার মালয়েশিয়ার পথে রওনা দিয়েছে। সূত্র: বিডিলাইভ
« শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ (Previous News)
(Next News) চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে সিলেটে মানববন্ধন »
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed