ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় আহত ৭
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর ভূমি জবরদখল করাকে কেন্দ্র করে দখলদার প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রী ও মহিলাসহ ৭জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির শশারকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, রুজি বেগম (৪৫), বিউটি বেগম(৪০), সুজন খান (৫৫), তাহের খান, তানভির খান, স্কুল ছাত্রী তানিয়া বেগম (১৪) ও মিলি বেগম (১৫)। তানিয়া ও মিলি গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রী। ঘটনার পর একারাই গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে নজির মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির শাশারকান্দি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোশাহীদ খানের ভূমি জবর দখল করে বাশের খুটি ও পিলার দিয়ে দখল নেয় একই গ্রামের খোকন, রিপন, শিপন, মিজান, রাসেল গংরা। গতকাল বৃহস্পতিবার সকালে মোশাহীদ খানের স্বজনরা দখলকৃত ভূমি থেকে বাশ সহ পিলার গুলো অপসারন করে ফেলে। খবর পেয়ে দখলকারী খোকন, রিপন, শিপন, মিজান, রাসেল গংরা প্রবাসী মোশাহীদ খানের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। তাদের হামলায় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় স্কুল ছাত্রী তানিয়া বেগম, মিলি বেগম, মোশাহীদ খানের মা ও চাচী রুজি বেগম (৪৫), বিউটি বেগম(৪০), ভাতিজা সুজন খান, তারেক খান ও তানভীর খান আহত হয়। এ সময় হামলাকারীরা মোশাহীদ খানের বসত ঘরে হামলা চালিয়ে কাচের জানালা সহ বিভিন্ন জিনিস ভাংচুর করে।
গুরুতর আহত ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ও বাকিদেরকে বালাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
মিজান গংদের কারো সাথে অনেক চেষ্ঠা করেও কথা বলা সম্ভব হয়নি।
আহত সুজন খান বলেন, খোকন, রিপন, শিপন, মিজান, রাসেল গংরা অণ্যায় ভাবে আমার চাচার জমি দখল করায় তাতে আমরা বাধা দেয়ায় বাড়িতে এসে অতর্কিত হামলা চালিয়ে আমাদেরকে আহত করে। এ সময় তারা ৫ রাউন্ড বন্দুকের গুলি ছুরে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। শুনেছি কে বা কারা নাকি গুলি ছুরেছে। কেউ এখনও অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed