শুক্র ও শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সবগুলো উপজেলা এবং সিলেটের ৩টি উপজেলায় শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-ছাতক ১৩২ কেবি লাইনে উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (২৩ মার্চ) এবং শনিবার (২৪ মার্চ) সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট সদর ও গোয়াইঘাট উপজেলার আংশিক এবং কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের সকল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিশেষ প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed