Main Menu

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ডিবি পরিদর্শক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সোমবার রাতে রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিন মারা গেছেন।

মধ্য পীরেরবাগের একটি বাসায় ডিবির একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীদের সাথে ডিবি পুলিশের গোলাগুলি হয়। এতে পুলিশ পরিদর্শক জালালের মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সোমবার রাত ১টার দিকে ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, মধ্য পীরেরবাগের ৩ তলা একটি বাড়িতে রাত সাড়ে ১০টার পর অভিযান চালানো হয়।

কয়েকজন সন্ত্রাসী সেখানে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হন পরিদর্শক মো. জালালউদ্দীন।

Share





Related News

Comments are Closed