বিশ্বনাথে পানিতে ডুবে মহিলার মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে আছারুন নেছা (৪৭) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নেপাড়া গ্রামের আমির আহমদের বাড়ির পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভোগছিলেন। নিহত আছারুন উপজেলার নয়াসৎপুর গ্রামের আফিজ আলীর স্ত্রী।
জানা গেছে, আছারুন নেছা এলাকার বিভিন্ন বাড়িতে দিনমজুরের কাজ করতেন। প্রতিদিনের ন্যায় তিনি সোমবার সকাল থেকে আগ্নেপাড়া গ্রামের আমির আহমদের বাড়িতে কাজ কর্ম করেন। কাজ শেষে দুপুর ১টায় ওই বাড়ির পুকুরে গোসল করতে যান।
কিন্ত বিকেল ৪টা পর্যন্ত পুকুর থেকে ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে ঘন্টাখানে খোঁজাখুজির বাড়ির পুকুর ঘাটে আছারুন নেছার কাপড় দেখতে পান। এরপর পুকুরের পানিতে খোঁজাখুজি করে তার লাশ উদ্ধার করা হয়। মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে আছারুন নেছার মৃত্যু হয়েছে বলে তার ছেলে রফিজ আলী লিটন জানান।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার এসআই স্বাধীন তালুকদার।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed