দক্ষিণ সুরমায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ১৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় ও সাড়ে ১১টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের জলকরকান্দি ও কোনারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ১০টায় সড়কের কোনারচক নামকস্থানে কাভার্ড ভ্যানকে একটি লেগুনা পেছন দিকে ধাক্কা দিলে লেগুনায় থাকা ১০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এরপর সকাল সাড়ে ১১টার দিকে সড়কের জলকরকান্দি নামক স্থানে একটি প্রাইভেট কার লেগুনা (সিলেট-চ ১১-১৪৬৬) কে ধাক্কা দিলে লেগুনা সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে লেগুনার ৫ জন যাত্রী আহত হন। উভয় দুর্ঘটনায় আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed