সিলেটে শুরু হচ্ছে সবচেয়ে বড় ‘চাকরি মেলা’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাকরি সংক্রান্ত বিষয়ে দেশের শীর্ষস্থানীয় ওয়েবসাইট বিডিজবস ডটকম (www.bdjobs.com) এর উদ্যোগে ও সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় সিলেটে আগামী বুধবার ও পরদিন বৃহস্পতিবার (২১ ও ২২ মার্চ) অনুষ্ঠিত হবে বৃহৎ পরিসরের ‘চাকরি মেলা’। সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
সোমবার দুপুরে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান বিডিজবস ডটকম’র সাথে সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে চাকরি মেলার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বিডিজবস ডটকম’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ।
তিনি বলেন, চাকরিদাতা এবং সব ধরনের চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ সৃষ্টি করার লক্ষ্যে বিডিজবস ডটকম গত ১২ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে চাকরি মেলা আয়োজন করে আসছে। এ মেলার বিশেষত্ব হচ্ছে, কোন কোন পদে লোক নিয়োগ করা হবে, তা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আগেই প্রকাশ করে থাকে। চাকরিপ্রার্থীরা প্রত্যাশিত পদের বিপরীতে আবেদন করেন। মেলা চলাকালেই আবেদনগুলো বাছাই করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। সিলেটে অনুষ্ঠিতব্য চাকরি মেলায় এ প্রক্রিয়ায় লোক নিয়োগ করবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
মোহাম্মদ আলী ফিরোজ আশা প্রকাশ করে বলেন, সিলেটের সবচেয়ে বড় এ চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ২শ’ এর অধিক লোক নিয়োগ দেবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেটে এ নিয়ে দ্বিতীয়বার চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতবার ২৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এবার মেলার শুরুর দিন (২১ মার্চ) অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের ঘোষিত পদের বিপরীতে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত তথা আবেদনপত্র সংগ্রহ করবে। দ্বিতীয় ও শেষ দিনে (২২ মার্চ) বাছাইকৃত আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করবেন বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা। মেলায় অংশগ্রহণ করতে চাকরিপ্রার্থীদের www.bdjobs.com/jobfair এই লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে।
চাকরি মেলার সমন্বয়ক ও বিডিজবস ডটকম’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ সংবাদ সম্মেলনে জানান, বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান মেলার উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে।
সংবাদ সম্মেলনে বিডিজবস ডটকম’র সিলেট প্রতিনিধি এইচ এম সাইফুল হাসান, সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি স্বপন আহমেদ, রয়্যাল এডুকেয়ার লি. এর হেড অব এডমিন হাসিব জামান খান, মিনিসো জাপান (আওয়ারসেলভস) এর চেয়ারম্যান রোজী ইসলাম এবং আর্ট ডটকম’র ম্যানেজিং ডিরেক্টর প্রিন্স মাহমুদ উপস্থিত ছিলেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed