Main Menu

কোটা সংস্কারের দাবীতে সিকৃবিতে মানববন্ধন

সিকৃবি সংবাদদাতা : কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

আজ রোববার বেলা একটায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়।

বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই- এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা সরকারী চাকরিতে কোটা পদ্ধতি ১০ শতাংশে নিয়ে আসা সহ অনেক যৌক্তিক দাবী তুলে ধরেন।

এছাড়াও কোটা পদ্ধতির সংস্কারের আন্দোলন যে মুক্তিযোদ্ধাদের বিরোধী আন্দোলন নয়, শুধুমাত্র স্বাধীন দেশে বৈষ্যমের বিরুদ্ধে সংস্কারের আন্দোলন এই বিষয়টিও সতর্কতার সাথে তুলে ধরা হয়।

Share





Related News

Comments are Closed