ঢাবিতে দুই সিনিয়র শিক্ষকের মারামারি
বৈশাখী নিউজ ডেস্ক: নিজ বিভাগের সহকর্মী সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ-উল-ইসলামকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একাডেমিক বিষয় দেখার জন্য কলা অনুষদের ডিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম গত ১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে নিজ কক্ষে মারধর করেন। এঘটনার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা রোববার সকালে মানববন্ধন করে। মানববন্ধন শেষে দুই দফা দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
দাবি দুটি হলো- বিভাগের সকল কর্মকাণ্ড থেকে অভিযুক্ত চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে তদন্ত কমিটি গঠন।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed