ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় শনিবার বাদ মাগরিব স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা এবং জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে মহান আলাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি বদরুন নূর সায়েক, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহŸায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, আলী আকবর খান, স্বপন আহমদ, জাবেদ আহমদ জীবন, ফুয়াদুর কামালী, ইফতি আহমদ সুমিম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, আশিকুর রহমান রানা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা সাহেদ আহমদ, জাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ উদ্দিন রাজিব, সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সদস্য জুবের আহমদ, শাকিল মিয়া, রিয়াজ উদ্দিন ইমরান, হৃদয় আহমদ হাবিব, করিম খান, এস এম তাহফিম, সায়েব খান, শফিকুল হক শামীম, ফয়সল আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed