সুনামগঞ্জে মাসব্যাপি বাণিজ্য মেলা শুরু
সুনামগঞ্জ প্রতিনিধি : চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সুনামগঞ্জে শুরু হয়েছে মাস ব্যাপি আর্ন্তজাতিক শিল্প ও বাণিজ্য মেলা। শনিবার বিকেলে শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে (বালুর মাঠ) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাবীব উল্লাহ, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপল, জেলা পরিষদের সদস্য সৈয়দ তারিক হাসন দাউদ, সহ- সভাপতি আমিনুল ইসলাম, পরিচালক নূরুল ইসলাম বজলু, রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। মাসব্যাপি মেলায় ৮০ টি স্টল অংশ নিয়েছে। এছাড়াও রয়েছে শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলার রাইডসহ মিনি শিশু পার্কও স্থাপন করা হয়েছে মেলার মাঠে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য মেলায় পুলিশের পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed