পাইলটবিহীন বৈদ্যুতিক বিমানের সফল উড্ডয়ন
তথ্য প্রযুক্তি ডেস্ক : পাইলটবিহীন বৈদ্যুতিক বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে নিউজিল্যান্ড। ‘কোরা’ নামের তিন আসনের ছোট এই বিমানটির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
দেশটির কর্তৃপক্ষের অনুমোদনের পর গত মঙ্গলবার বিমানটি উড্ডয়ন করা হয়।
বিমানটি একটানা উড়তে পারবে ১০০ কিলোমিটার। কর্তৃপক্ষ জানায়, এই বিমানটি কোন রকম দূষণ ছড়াবে না। সেই সঙ্গে এর যাত্রী বহন ও গতি বাড়ানোর কাজও চলছে বলে জানানো হয়েছে।
কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন এবং অবতরণে সক্ষম পাইলটবিহীন এই বিমানটি। এর উন্নয়নে কাজ করেছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা লেরি পেইজ।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed