অসমপ্রেম: ওসমানীনগরে স্কুলছাত্রীর আত্মহত্যা
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে প্রতিবেশী এক মামার সাথে অসমপ্রেম করায় পরিবার মেনে নিতে না পারায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে নাহিদা (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে উপজেলার তাজপুর ইউপির পশ্চিম রুকনপুর গ্রামের অইছ উল্লার বাড়ির বসত ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত নাহিদার লাশ ও একটি মোবইল ফোন উদ্ধার করে পুলিশ। মৃত নাহিদা মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে। সে তার নানার বাড়ি রুকনপুরে থেকে লেখাপড়া করত।
পুলিশ ও নাহিদার পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদা বেগম রোকনপুর গ্রামে তার নানা অইছ উল্লার বাড়িতে থেকে সৎপুর উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত। নানার বাড়িতে বসবাসের সুবাদে একই গ্রামের পাশের ঘরের প্রতিবেশী মিয়াদন মিয়ার ছেলে নাহিদার সম্পর্কে মামা মুহিবুর রহমানের সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিষয়টি নাহিদার নানা বাড়ির লোকজন জানতে পেরে তাদের প্রেমে বাদ সাধেন।
এদিকে, শনিবার ভোরে নাহিদা ঘুম থেকে না জাগায় নাহিদার স্বজনরা তার শয়ন কক্ষের দরজায় ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে দেখা যায় নাহিদার মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। খবর পেয়ে শনিবার দুপুরে ওসমানীনগর থানা পুলিশ নাহিদার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
মৃত নাহিদার পিতা বিল্লাল মিয়া কান্নাজড়িত কন্ঠে বলেন, কি কারণে আমার মেয়ে মারা গেছে তা আমি জানিনা। নাহিদা ছোট বেলা থেকেই তার নানা বাড়ি থেকে লেখা পড়া করছিল।
এব্যাপারে নাহিদার নানার পরিবারের কেউ গণমাধ্যমের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
ওসমানীনগর থানাার ওসি মোহাম্মদ সহিদ উল্যা আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে মামার সাথে প্রেম করায় পরিবারের লোকজন মেনে নিতে না পারায় হয়ত এমন ঘটনা ঘটতে পারে। লাশ মায়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর আসল কারণ জানান যাবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed