Main Menu

ওসমানীনগরে ডাকাতি, আহত ২

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিনগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার সাদীপুর ইউপির বেগমপুর গ্রামের প্রদ্যুত পালের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। এসময় ডাকাতদের হামলায় অয়ন পালের ছেলে প্রদ্যুত পাল ও পান্ডব পাল গুরুতর আহত হয়েছেন। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
আহত পান্ডব পাল জানান, শুক্রবার রাত পৌনে তিনটার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত তাদের বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা ঘরে থাকা সাত ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সহ প্রায় চার লক্ষ টাকার মালালাম লুট করে নিয়ে যায়। ডাকাতাদের হামলায় প্রদ্যুত পাল ও তার ছোট ভাই পান্ডব পাল গুরুত আহত হন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ডাকাতিস্থল পরিদর্শন করেছে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা ডাকাতির চেষ্ঠা করেছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।

Share





Related News

Comments are Closed