সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণী সম্পদ কর্মকর্তাসহ নিহত ২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার লহ্মণশ্রীর হালুয়ার গাঁও এলাকায় লেগুনা-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাল্লা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেবসহ (৪০) দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহত সেলিম আহমদ একই অফিসের কর্মকর্তা।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত একই অফিসের খামারী আমির হোসেনকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা তিন জন মোটর সাইকেল যোগে লহ্মণশ্রী ইউনিয়নের জুনিগাঁও থেকে সুনামগঞ্জ শহরের দিকে ফিরছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এসময় হালুয়াঘাট এলাকায় আসা মাত্র বিপরীত দিকে আসা একটি লেগুনা (হিউম্যান হলার) তাদের মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। বাকি দুজনকে হাসপাতালে নিলে সেখানে মোতালেব মারা যান।
সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একে এম জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘাতক লেগুনা চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান তিনি।’
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed