বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলনকে পুলিশ গ্রেফতার করার পর নিহতের ঘটনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ মার্চ শুক্রবার বাদ জুমআ সারাদেশ ব্যাপী বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং ১৮ মার্চ সারাদেশের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ করবে।
বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed