Main Menu

বিশ্বনাথে পান-সুপারি বিক্রেতা খুন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে তাজ উদ্দিন (৩০) নামে টং দোকানে পান-সুপারি বিক্রেতাকে হত্যা করেছে দুর্বৃক্তরা। তিনি সিলেট মহানগরীর জালালবাদ থানার ফতেপুর গ্রামের বাসিন্দা। বুধবার সকালে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সুরমা নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে লামাকাজি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম জানান, বুধবার সকালে সুরমা নদীর পাড়ে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তার পরিচয় পাওয়া যায়। তিনি লামাকাজির মাহতাবপুর মাছের আড়ৎ এ পান-সুপারি বিক্রেতা তাজ উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি মাছের আড়তে পান-সুপারি বিক্রয় করে আসছেন। এলাকায় তিনি সকলের পরিচিত মুখ। তবে তার মৃতদেহে আঘাতের চিহৃ রয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দোকানে ছিলেন বলে এলাকাবাসী জানান। তবে ধারনা করা হচ্ছে রাতেই তাকে কে বা কারা হত্যা করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার কোনো কারন জানা যায়নি বলে তিনি জানান।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed