সিসিকের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসুচী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৬ দফা দাবী বাস্তবায়নে বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টা থেকে সিলেট সিটি কর্পোরেশনের গেইটে অবস্থান কর্মসূচী পালন করেছে সিসিকের অফিসার্স এসোসিয়শনের কর্মকর্তা ও কর্মচারী সংসদের সদস্যবৃন্দ।
তাদের ৬ দফা দাবি সমূহ হচ্ছে সিটি ও পৌর কর্মচারীদের পেনশন প্রথা চালু, সিটি ও পৌর কর্মচারীদের সরকারী কোষাগার থেকে বেতন ভাতা প্রদান, সিটি ও পৌর বিধিমালা ৫৩(২), ৫৪(২) ও ৬৮ ধারা সহ সকল কালো আইন বাতিল পূর্বক সিটি ও পৌর কর্মচারীদের বিধিমালা যুগোপযোগী করা, সকল প্রকার মাস্টাররোল কর্মচারীদের চাকুরী স্থায়ীকরন, নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীর পোষ্যদের (পোষ্য কোটার) চাকুরী প্রদান, সিটি ও পৌর সভায় যে সকল বøক পোস্ট রয়েছে সেই পদগুলোতে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও সিলেকশন গ্রেড প্রদান এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রযোজ্য সকল উৎসব ভাতা প্রদান।
অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক রুহুল আলমের সভাপতিত্বে ও কর্মচারী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কবীর উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাসিত, সাধারণ সম্পাদক আখতার হোসেন সিদ্দিকী বাবলু, অফিসার এসোশিয়েশনের যুগ্ম আহবায়ক চন্দন দাস, প্রশাসনিক কর্মর্কতা হানিফুর রহমান, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ। এসময় অফিসার এসোশিয়েশন এবং কর্মচারী সংসদের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচীতে জানানো হয়- ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৯ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। আগামী ২৮ মার্চ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং আগামী ৫ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed