দক্ষিণ সুরমা থেকে কিশোরসহ ২জন নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই অমর কবুল গ্রামের মোঃ আনোয়ার মিয়ার ছেলে জামাল আহমদ (৩৮) গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত ৯ মার্চ শুক্রবার নিজ বাড়ী থেকে দুপুর ২টার দিকে বের হয়ে যাওয়ার পর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজ-খবর নিয়ে তার কোন সন্ধান না পেয়ে নিখোঁজ জামালের ভাই মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং-৫৫৮, তাং- ১২/০৩/২০১৮ইং। নিখোজকালে তার পরনে ছিল চেক লুঙ্গি ও স্যুয়েটার। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, মুখমÐল গোলাকার, গায়ের রং শ্যামলা। জামাল সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার তার সন্ধান পেলে ০১৭১১ ০৬৪৬৮৭ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার ভাই আবুল কালাম আজাদ।

এদিকে, একই উপজেলার তেতলী ইউনিয়নের লক্ষীপুর থেকে ইসলাম উদ্দিন (১৫) নামে এক কিশোর গত ৩দিন ধরে নিখোঁজ হয়েছে। সে লক্ষীপুর গ্রামের দিনমজুর সুরত মিয়ার পুত্র। গত ১১ মার্চ সকাল ১০টার দিকে সে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজা খুজি করেও তার কোন সন্ধান না পেয়ে গত ১২ মার্চ দক্ষিণ সুরমা থানায় তার চাচা জুনাব আলী একটি সাধারণ ডায়েরি করেছেন। নং ৫৪৫/১৮।
নিখোজকালে তার পরনে ছিল নীল রংয়ের ফুল হাতা শার্ট ও হাফপেন্ট। তার উচচতা ৫ ফুট। গায়ের রং ফর্সা। কেউ তার সন্ধান পেলে ০১৭৯১৭৩৮৯৫১ নম্বর মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed