জকিগঞ্জে জামায়াত শিবিরের ৬ নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে এসআই কল্লোল গোম্বামীসহ একদল পুলিশ কালিগঞ্জ বাজারের সোবহানিয়া মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় বিপুল পরিমান উগ্র জিহাদী বই ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, কানাইঘাট উপজেলার দোয়ারীমাটির আব্দুল্লাহর ছেলে ও জকিগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি মামুনুর রশিদ মামুন (২৫), কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ির মৃত আফতাব আহমদের ছেলে কামরুল ইসলাম (২৪), কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের মুহিবুর রহমানের ছেলে তোফায়েল আহমদ (২৩), কানাইঘাট উপজেলার জয়পুরগ্রামের আব্দুর রহমানের ছেলে ফারুক আহমদ (৩০), কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জামিল আহমদ (২৫), জকিগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মুদরিছ আলীর ছেলে মাহবুব আহমদ (২৩)।
সোমবার তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পুলিশ হাজির করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ওসি হাবিবুর রহমান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোম্বামী জানান, কালিগঞ্জ বাজারের সোবহানিয়া মার্কেটে শিবিরের কার্যালয়ে জকিগঞ্জ-কানাইঘাট জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী নাশকতরা লক্ষে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা নাশকতা করতে গোপন বৈঠক করছিলেন বলে পুলিশের ধারণা।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed