জামায়াতে ইসলামীর আমিরসহ আটক ১০
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী শহরের হেতেমখাঁ ছোট মসজিদের পাশের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ ব্রেকিংনিউজকে জানান, “জামায়াতের শীর্ষ নেতারা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্ততে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সকাল ৭টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ সংগঠনটির শীর্ষ ১০ নেতাকে আটক করা হয়। পরে তাদেরকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।”
আটকরা হলেন-রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. আবুল হাশেম, রাজশাহী জেলার আমির অধ্যাপক আবদুল খালেক ও চাঁপাইনবাবগঞ্জের আমির মাওলানা আবু জার গিফারী। বাকি ছয় জনের নাম জানা যায়নি।
উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।
পর দিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে আসেন। তিনি রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed