নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত দুইজন ডাকাত দলের সদস্য।
সোমবার (১২ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, ‘ভোররাতে আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে নৌ-ডাকাত জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত সর্দার জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হলে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ডাকাতকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাব-১১ এর ডিএডি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং সৈনিক জামাল আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে র্যাব এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।’
এ ঘটনায় পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে র্যাব।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed