জৈন্তাপুরে পুলিশ ও উপজেলা প্রশাসনকে প্রত্যাহারের দাবী
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার মাদ্রাসার ছাত্র মুজ্জাম্মিল আলী হত্যার প্রতিবাদে জৈন্তাপুর বাজারে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ৷ ১১ মার্চ রবিবার দুপুর ২টায় জৈন্তাপুর বাস ষ্টেশনে ঈমান আক্বিদা সংরক্ষন কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুস্টিত হয়।
উপজেলার ১নং লক্ষীপুর পশ্চিম আমবাড়ী মাঠে গত ২৬ ফেব্রুয়ারী ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হরিপুর বাজার মাদ্রাসার দাওরা হাদিস বিভাগের শেষ বর্ষের ছাত্র হাফিজ মাওলানা মুজ্জম্মিল আলী নিহত হন৷ নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী এবং আলীম উলামাদের উপর দায়ের করা ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এ মাননববন্ধন অনুষ্টিত হয়৷
মানববন্ধনে বক্তারা বলেন- মুজ্জাম্মিল আলী হত্যার ১২দিন অতিবাহিত হলেও জৈন্তাপুর মডেল থানা পুলিশ এখন পর্যন্ত কোন উল্লেখযোগ্য আসামী গ্রেফতার করতে পারেনি৷ এছাড়া থানা পুলিশ আমাদের কথা দিয়েছিল আপনারা শান্ত থাকুন আসামীরা বাংলাদেশের যে কোন স্থানে থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব ৷ কিন্তু তা না করে উল্টা ভন্ডদের পক্ষালম্বন করে আলিম উলামাদের উপর ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির পায়তারা করছে ৷ আমরা এই ব্যর্থ পুলিশ প্রশাসন কে জৈন্তার মাঠিতে দেখতে চাই না৷ মুজ্জাম্মিল হত্যা মামলার আসামী গ্রেফতার করতে ব্যর্থ হন তাহলে জৈন্তার মাটি হতে আপনারা স্বইচ্ছায় চলে যান ৷ বক্তারা আরও হুসিয়ারী করে বলেন আগামী ১৮ মার্চের মধ্যে যদি এ মামালার কোন উল্লেখযোগ্য আসামী গ্রেফতার করতে না পারেন তাহলে আপনাদের অপসারনের দাবীতে এবং শহীদ মুজ্জাম্মিলের বিচারের দাবীতে বৃহত্তর জৈন্তাপুরকে অচল করে দেওয়া হবে ৷ সময় থাকতে ব্যবস্থা নিন নতুবা জৈন্তাপুরের পরিস্থিতি অস্বাভাবিক হলে এর দায় ভার পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে নিতে হবে৷ মুজ্জাম্মিল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের ঘোষিত সকল কর্মসূচী পালন করব৷ পরে উপজেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করে ঈমান আক্বীদা সংরক্ষন কমিটি সিলেট ৷
ঈমান আক্বীদা সংরক্ষণ কমিটির সদস্য মাওলানা আব্দুল ওয়াদুদের পরিচালনায় এবং হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, হরিপুর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাদির (বাঘেরখালি), মাওলানা আলিম উদ্দিন, লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার, মাওলানা অলিউর রহমান, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, মুফতি জিল্লুর রহমান কাসেমী, সাবেক চেয়ারম্যান মাওলানা রহমত উল্লাহ, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল মালেক, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সহ যুগ্ম সম্পাদক জাকারিয়া মাহমুদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন সহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম বৃন্দ৷
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed