কীর্তনখোলা নদীতে ৬ জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদী থেকে ৬ জনের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (০৯ মার্চ) দুপুর দেড়টার দিকে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুইদিন আগে সেখানে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী হয়ে থাকতে পারেন বলে নৌপুলিশের ধারণা।
ওসি জানান, দুপুরে দিকে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে। যাদের লাশ পাওয়া গেছে, তাদের মধ্যে একটি শিশু রয়েছে। বাকি সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।
উল্লেখ্য, গত বুধবার মুসল্লীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের কির্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে একটি ট্রলারের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ২০-২৫ জন চরমোনাই মাহফিল গামী মুসল্লি যাত্রী ছিলেন। তবে ওই ঘটনায় ১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed