আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন রাবি
উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) ২৯ রানের ব্যবধানে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রাবি স্টেডিয়ামে ১৭ টি বিশ্ববিদ্যালয় নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় শুক্রবার।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে রাবি। জবাবে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৮৬ রানে থেমে যায় শাবিপ্রবির ইনিংস। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাবির অপু, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আমিন খান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ। বিশ্ববিদ্যায়ের হাজারো শিক্ষার্থী ম্যাচটি উপভোগ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবছর ১৯টি বিশ্ববিদ্যালয়ের অংশ নেবার কথা থাকলেও সমস্যার কারণে শেষ মুহুর্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশ নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ১৭টি দলের মধ্যে অনুষ্ঠিত টুর্নামেন্ট শুরু হয় গত ৩ মার্চ। সেমিফাইনালের আগ পর্যন্ত প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (হাবিপ্রবি) ২৫ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় শাবি।
দিনের অপর সেমিফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়কে (খুবি) ৩৬ রানে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে রাবি।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed