ডোমারে দশ চাকার ট্রাকের আঘাতে বাড়ীঘর লন্ডভন্ড
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ১০ চাকার ট্রাকের আঘাতে বাড়ীঘড় লন্ডভন্ড ও এক মহিলা গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা পরিষদ পাড়া গ্রামে।
সরেজমিনে জানা যায়, শুক্রবার ভোর ৬টায় ডোমার থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী ঢাকা মেট্রো- ট-২০-৪৫৬৭, মনিষা ট্রেডার্স নামক ১০ চাকার একটি ট্র্যাক নিয়ন্ত্রন হারিয়ে পরিষদ পাড়া এলাকার এমদাদুল হকের বাড়ীতে প্রবেশ করে ৪টি ঘড় ভাংচুর করে। এ সময় ঘরে থাকা এমদাদুলের মেয়ে ৩ সন্তানের জননী লাভলী বেগম (২২) ট্র্যাকের চাপায় গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। এলাকাবাসী ট্র্যাক ড্রাইভার এরশাদ হোসেন (৩২) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং হেলপার পালিয়ে যায়।
বেলাল হোসেনের স্ত্রী শিল্পী বেগম জানান, আমার ননদ লাভলী বেগম সন্তান প্রসবের জন্য এখানে আসে, তার ৪০ দিন বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। দূর্ঘটনার কিছুক্ষণ পূর্বে শিশুটি কান্না করলে তাকে নিয়ে আমি ঘড়ের বাহিরে আসি, খানিক পড়ে দেখী ট্র্যাকটি দ্রুত গতিতে বাড়ীতে প্রবেশ করে মুহুর্ত্বের মধ্যে সব লন্ডভন্ড করে দেয় এবং লাভলী গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়। ৪টি ঘড়, ঘড়ের আসবাব পত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে এমদাদুল হক জানান।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed