সিলেটে বাংলালিংকের ফোর জি সেবা চালু
বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সিলেটে আনুষ্ঠানিকভাবে ফোর জি সেবা চালু করেছে। বৃহস্পতিবার (৮মার্চ) সিলেট শহরের হোটেল রোজ ভিউ-তে বাংলালিংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, বাংলালিংকের বি টু বি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র, সিলেট বি টু বি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের অ্যাক্টিং রিজিওনাল হেড সৈয়দ মোস্তফা আহমেদ, প্রতিষ্ঠানটির কর্মকর্তা, ডিস্ট্রিবিউটরসহ অন্যরা।
সংবাদ সম্মেলন শেষে একটি শোভাযাত্রা শহরের মেন্দিবাগ পয়েন্ট থেকে শুরু হয়ে জিন্দা বাজার ঘুরে মীরবক্সটুলায় বাংলালিংকের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ফোর জি নেটওয়ার্ক দ্রুত গতির ইন্টারনেট দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের জন্য উচ্চ মানের বাফার-ফ্রি ভিডিও স্ট্রিমিং, ভিডিও কলিং, হাই ফিডেলিটি মিউজিক স্ট্রিমিং, অনলাইন গেইম, সোশাল নেটওয়ার্কিংসহ সব ধরনের ইন্টারনেট সেবার সুবিধা নিশ্চিত করবে। এছাড়া আর্থ-সামাজিক দৃষ্টিকোণ থেকে ফোর জি স্বাস্থ্যসেবা, ভিডিওর মাধ্যমে শিক্ষা গ্রহণ, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন অর্থসেবার মান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় অপারেটরটি।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ফোর জির মতো উন্নত একটি প্রযুক্তি সিলেটের জন্য অসংখ্য সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে পারে। এ অঞ্চলে ইতোমধ্যে ইন্টারনেটের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমার ধারণা, ফোর জি ইন্টারনেটের প্রতি মানুষের আগ্রহকে আরও বাড়িয়ে দেবে।
বাংলালিংকের চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম বলেন সিলেটের সামগ্রিক উন্নয়নে ফোর জি একটি বড় ভূমিকা পালন করবে। আমি এ অঞ্চলের মানুষকে এই আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করার মাধ্যমে ডিজিটাল জীবনযাত্রা উপভোগ করার আহ্বান জানাচ্ছি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed