জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে এসএমবিএ’র মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিশাল মানববন্ধন পালন করেছেন সিলেট মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন।
৮ মার্চ বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি ফায়িদ রহমান।
সিলেট মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি সাইদ আহমদ জায়গীদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রæপ নীলের পরিচালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা রানা শেখ (সুলতান অব সিলেট), সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সামসুল আলম সেলিম, বাংলাদেশ মিউজিশিয়ান ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি আলী হোসেন মিলু।
এছাড়া রিম মিউপিক্যাল ক্লাব, অরফিয়াস, ব্যান্ড কমিউনিটি, ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব, দ্রিম, বসমিক রে, পেন্টাটোন মিউজিক্যাল ক্লাব, মৃত্তিকায় মহাকাল, সাউন্ড মালিক সমিতি, সাউন্ড শ্রমিক সমিতি মানববন্ধনে অংশগ্রহন নেয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed