পরিবার নিয়ে বাড়ি ফেরা হলোনা গোবিন্দ’র
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার নামক স্থানে এঘটনা ঘটে । নিহত গোবিন্দ্র দেবনাথ (৩৮) নরসিংদী জেলার মনোহরদ উপজেলার চালাকছর গ্রামের মৃত গোপাল দেবনাথের পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিএনজি অটোরিক্সা নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার নামক স্থানে পৌছা মাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা নবীগঞ্জ গামী ইমা পরিবহন গাড়ির সাথে মুখোমুখি সংর্ঘষ বাধে। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী গোবিন্দ্র দেবনাথ নিহত হয় এবং তার মা রিনা রাণী দেবনাথ ও এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই এসআই সুজিত চক্রবর্তী একদল পুলিশ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। কিছুদিন পূর্বে নিহত ও আহতরা নবীগঞ্জ শহরতলীর শিবপাশা এলাকার তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed