গোলাপগঞ্জে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সদরের উত্তর বাজার বাবুল ম্যানশনের নিচ থেকে জুগমায়া স্টেশনারীর স্বত্তাধিকারী লিটন পালের মোটর সাইকেল চুরি হয়েছে। বুধবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। যার নং- ঢাকা মেট্রো- HA 146973, Engine- JBMBTL56258, CHA-MDZDSPA22TWL 90109।
জানা যায়, বুধবার সন্ধ্যায় লিটন পাল মার্কেটের সামনে তার মোটর সাইকেলটি রেখে মার্কেটের ভেতরে একটি কাজে যান। ঘন্টাখানেক পরে এসে দেখেন যথাস্থানে তার মোটরসাইকেলটি নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও কোথাও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
তবে মার্কেটের সিসি ক্যামেরা ফুটেজ থেকে দুজনকে সনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed