Main Menu

সিলেটে জেলা ও মহানগর বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম. এ হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: ময়নুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, শামীম আহমদ ও মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারান্তরীন করা হয়েছে। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে শুধু কারাগারে প্রেরণ করেই অবৈধ সরকার ক্ষান্ত হয়নি এখন তাঁর কারাবাস দীর্ঘায়িত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। একদিকে সরকার প্রধান সরকারী খরচে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীন রেখে ভোটারবিহীন নির্বাচনের পায়তাঁরা করছেন। দেশের মুক্তিকামী জনতার সরকারের হীন ষড়যন্ত্রের ব্যাপারে রাজপথে সোচ্চার রয়েছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না। তাঁর মুক্তি নিয়ে কোন টালাবাহানার পরিণতি ভাল হবে না। তারা অবিলম্বে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন।

Share





Related News

Comments are Closed