কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন শেষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাসের সভাপতিত্বে ও নারী নেত্রী শিক্ষিকা বিলকিস বেগম এর সঞ্চালনায় আলোচান সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামসুদ্দীন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: সানোয়ার হোসেন প্রমুখ।
এদিকে শমশেরনগর চা শ্রমিক নারী সংগঠনের উদ্যোগে বৃহষ্পতিবার বেলা ১২ টায় শমশেরনগর চা বাগান দূর্গা মন্দিরে মেরী রাল্ফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed