Main Menu

মু‌খোশ প‌রে নারী‌দের মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: ‘সমমর্যাদার সা‌থে নারীর জীবন প‌রিবর্তনের এখ‌নই সময়’ প্র‌তিপাদ্যকে সাম‌নে রে‌খে কর্মস্থ‌লে নারীবান্ধব ও নিরাপদ কর্মপ‌রি‌বে‌শের দা‌বি‌তে মু‌খে কা‌লো মু‌খোশ প‌রে মানববন্ধন ক‌রে‌ছে আওয়াজ ফাউ‌ন্ডেশন নামের একটি সংগঠন।

বৃহস্প‌তিবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে তারা এ মানববন্ধন ক‌রেন।

এসম বক্তারা ব‌লেন, ‘অর্থ‌নৈ‌তিক মু‌ক্তির জন্য নারী-পুরু‌ষের সমতা, নারীবান্ধব প‌রি‌বেশ সৃ‌ষ্টি করা এবং সকল শ্র‌মিক‌কে আই‌নের অ‌ধিকার, বাঁচার মতো মজুরি সরকার‌কে দি‌তে হ‌বে।’

তারা আরও ব‌লেন, ‘সর্বপ্রথম নারী শ্র‌মিক‌দের শ্র‌মি‌কের মর্যাদা দি‌তে হ‌বে, কর্মস্থ‌লে সমঅ‌ধিকার, প‌দোন্ন‌তি এবং ট্রেড ইউ‌নিয়‌নে নারীর অংশগ্রহণ নি‌শ্চিত কর‌তে হ‌বে।’

এছাড়াও আরও কয়েক‌টি সংগঠন জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে নারীর অ‌ধিকার বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে মানববন্ধন ক‌রে‌।

বাংলা‌দেশ গা‌র্মেন্ট ওয়ার্কার্স প্রে‌টেকশন এলা‌য়েন্স এর বক্তারা ব‌লেন, ‘এক সময় নারী শ্র‌মিক নির্ভর পোশাক শিল্প এখন আর নারী নির্ভর থাক‌ছে না পুরুষরা দখল ক‌রে নি‌চ্ছে। কিন্তু দে‌শ উন্নয়ন কর‌তে নারী‌দেরও ভূমিকা র‌য়ে‌ছে। এক‌টি দেশ শুধু পুরুষ একা উন্নয়ন কর‌তে পা‌রে না। বর্তমান দে‌শে নারীরা পুরু‌ষের সমান কাজ কর‌লেও তারা বেতন বৈষম্য‌তে ভুগছে।’ অ‌তি দ্রুত দে‌শে নারী বৈষম্যতা দূর করার জন্য সরকা‌রের প্র‌তি আহবান জানান তারা।

এছাড়াও পাহা‌ড়ি নারী‌দের সুরক্ষা ও মারমা শ্র‌মিক‌দের কর্ম ক্ষে‌ত্রে নির্যাত‌নের প্র‌তিবাদ জা‌নি‌য়ে মানববন্ধন ক‌রে‌ছে হিল উই‌মেন্স ফেডা‌রেশন।

Share





Related News

Comments are Closed